বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর সারাদেশে জেলা পর্যায়ের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
মির্জা ফখরুল জানান, গতকাল থেকে খালেদা জিয়ার অবস্থা একটু খারাপ। তার হিমোগ্লোবিন ও প্লাটিলেট কমে গেছে। তবে রক্ত পড়া বন্ধ হয়েছে।