Responsive Ad Slot

Latest

latest

আ’লীগ রাজনীতি

আ’লীগ রাজনীতি

বিএনপি রাজনীতি

বিএনপি রাজনীতি

জাতীয় পার্টি রাজনীতি

জাতীয় পার্টি

বাংলাদেশ গণ অধিকার পরিষদ

গন অধিকার

জাতীয় গণতান্ত্রিক পার্টি

জাগপা রাজনীতি

অনুসন্ধানী রাজনীতি

রাজনীতি টক

VIDEO

Videos

ছবি’র রাজনীতি

ছবি’র রাজনীতি

কালার রাজনীতি

এডিটর’স মাইন্ড

সাইদী প্রেমী নব্য আ’লীগ মোজাম্মেলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসেছে দলীয় নেতাকর্মীরা

কোন মন্তব্য নেই

 


ঝালকাঠি প্রতিনিধি: কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাইদী প্রেমী নব্য আ’লীগ ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মল্লিকের বিতর্কিত কর্মকান্ডে ক্ষোভে ফুঁসেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ড কমিটির বর্ধিত সভায় সে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষনা করলেও ইউনিয়ন আ’লীগ ও অংগসংগঠনের নেতকর্মীরা এধরনের কর্মকান্ডে জড়িত ব্যক্তিকে আ’লীগে অনুপ্রবেশের সুযোগ না দিতে ইউনিয়ন ও উপজেলা আ’লীগ নেতাদের কাছে দাবী জানিয়েছে। 

অভিযোগে জানাগেছে, গত ৪আগষ্ট বিকালে পাটিখালঘাটা ইউনিয়নের কচার হাটবাজারে ৪নং ওয়ার্ডে উপজেলা আ’লীগ নেতাদের উপস্থিতিতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যক্তিস্বার্থ সিদ্ধির লক্ষে নব্য আ’লীগ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মল্লিক ওয়ার্ড কমিটির সভাপতি হতে তৎপরতা চালায়। অথচ ১৫ আগষ্ট তিনি তার ফেসবুক আইডিতে সাইদীর মৃত্যু নিয়ে দেয়া এক আবেগঘন ষ্ট্যাটাস ব্যাপক ভাইরাল হলে স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক বাহাদুর জমাদ্দার জানায়, সাবেক মেম্বার মোজাম্মেল হক কোন দিন আ’লীগ করেনি বা কোন দিন সাধারন সদস্যও ছিলনা। ১৭বছর পর বিদেশে থেকে দেশে ফিরে সে ইউনিয়ন আ’লীগে পদপদবী চাচ্ছেন। কিন্তু তিনি বিএনপি সভাপতির সাথে চলাচল করেন ও সাইদীর পক্ষে ফেসবুকে পোষ্ট দেন যেটা এলাকার সবাই জানে।

ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আল মাসুদ রানা জানায়, সাবেক মেম্বার মোজাম্মেল হক কোন দিন দলের সাথে জড়িত ছিলনা। সে বিএনপির লোকজনের সাথে চলাফেরা করে। বিএনপির কর্মসূচীতে তিনি টাকা পয়সাও দেন বলে শুনেছি। তাকে দলে নেয়া বা না নেয়া উপজেলা আ’লীগের নেতারাই সিদ্ধান্ত নেবেন।

এদিকে ৪নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী কামাল জমাদ্দার বলেন, আমরা সারাজীবন দল করে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করেছি। এখন দল যদি আমাদের বদলে নব্য, সুবিধাবাদী কাউকে সভাপতি বানায় তাহলে দলের পুরনো নেতাকর্মীদের দু:খ প্রকাশ করা ছড়া কিছু থাকেনা। দেখা যাক উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ কি করেন।

এ ব্যাপারে পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শিশির দাস জানায়, দীর্গ দিন বিদেশে থাকার পর সে দেশে ফিরে এখোন আওয়ামীলীগের রাজনীতি করতে চাচ্ছে। তবে দলের অনেক নেতাকর্মী আমাদেও কাছে কয়েক দিন আগে তার বিরুদ্ধে ১৫ আগষ্ট সাইদীকি নিয়ে ফেসবুকে পোষ্ট দেয়া ও বিএনপির লোকের সাথে চলাফেরার অভিযোগ করেছে। এবিষয় উপজেলা নেতৃবৃন্ধও অবগত রয়েছে তাই তাদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ঝালকাঠির পৌর কাউন্সিলর কামাল শরীফের প্রতিবাদ

কোন মন্তব্য নেই

 


ঝালকাঠি: গত ১২ সেপ্টেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার দৈনিক যুগান্তরের দ্বিতীয় পাতার তৃতীয় কলামে “ঝালকাঠিতে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর  জেলা যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কামাল শরীফ। এক প্রতিবাদ লিপিতে কামাল শরীফ বলেন, প্রকাশিত সংবাদের বক্তব্য আদৌ সত্য নয়, বরং ঢাকা জাতীয় প্রেসক্লাবে জনৈক  মোহাম্মদ সাঈদ এর সংবাদ সম্মেলনের উদ্বৃতি দিয়ে মিথ্যা বানোয়াট এবং অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়েছে। ঝালকাঠি পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর কামাল শরীফ কখনও কারো ব্যবসা প্রতিষ্ঠান বা জমি দখল করেন নাই। মোহাম্মদ সাঈদ ঝালকাঠি শহরের ৪নং ওয়ার্ডের তুলাপট্রি মদিনা মসজিদ গলির যে, জমি দখলের অভিযোগ কামাল শরীফের বিরুদ্ধে করা হয়েছে সে জমি ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানী মামলা নং ৩২৭/২৩ এর  সোলেনামা রায়-ডিক্রীমূলে মালিক মোঃ কামাল শরীফ।

গত ২১ আগস্ট সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু এ রায় ও ডিক্রী প্রদান করেন। তুলাপট্রির ওই জমির মূল মালিক  দেলোয়ার হোসেন এর মৃত্যুতে তার একমাত্র পুত্র মাজহারুল ইসলাম ও একমাত্র কন্যা দিলরুবা খানমের আমামোক্তার তোফাজ্জেল হোসেন সম্প্রতি সরজমিন কামাল শরীফকে জমির দখল বুঝিয়ে দেন। ওই জমির ওপর দীর্ঘদিনের ভাড়াটিয়া পিযুষ চন্দ্র সাহা  “সাহা বস্ত্রালয়” নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করে আসছিলেন। তিনি কামাল শরীফের সাথে ভাড়াটিয়া হিসেবে নতুনভাবে চুক্তিবদ্ধ হন।

কামাল শরীফ প্রতিবাদ লিপিতে আরও দাবী করেন একটি কুচক্রীমহল তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে নানা ধরণের অপপ্রচার ও ষড়যত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের অংশ হিসেবে জনৈক মোহাম্মদ সাঈদকে দিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করানো হয়েছে।

মোঃ কামাল শরীফ

ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর

ইসি গঠনে নোংরামি করলে পতন নিশ্চিত: মোমিন মেহেদী

কোন মন্তব্য নেই

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নিবন্ধিত-অনিবন্ধিত ও সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কথা না শুনে ইসি গঠনে নোংরামি করলে পতন নিশ্চিত হবে। এই পতন না চাইলে সরকারের সংশ্লিষ্ট সকলের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন।

১৮ জানুয়ারি বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘নির্বাচন কমিশন গঠনে নতুনধারার চাওয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নায়লা নাঈম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক-প্রশাসনিক ও রাজনৈতিকভাবে বাঁচাতে দুর্নীতি আর পরিবারতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে।

উল্লেখ্য, সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করার সময়ও লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া বিভিন্ন নিদেশনা দিয়েছেন। তিনি ২০২০ সালের ৬ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। 

আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে রাতের তাপমাত্রা

কোন মন্তব্য নেই


বাসস: আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে বা ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। তবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘণ কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, ময়মনসিংহে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ১৭ দশমিক ৮, সিলেটে ১৫ ডিগ্রী, রাজশাহীতে ১৪ দশমিক ৮ ডিগ্রী, রংপুরে ১৪ দশমিক ১, খুলনায় ১৬ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়া ও খেপুপাড়ায় ২ মিলিমিটার। 

সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। 

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।

লবিস্ট নিয়োগ করে পতন ঠেকানো যাবে না: শওকত মাহমুদ

কোন মন্তব্য নেই


বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ বলেছেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে লাভ হবে না, তদবির করে ক্ষমতা টিকানো যাবে না।

আরও বলেন, বিশ্ব বিবেক জেগে উঠেছে, মানবাধিকার সংগঠনগুলো একের পর এক রিপোর্ট প্রকাশ করছে। সরকার যতই লবিস্ট নিয়োগ করুক সত্যকে আর ধামাচাপা দেওয়া যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস ইসলামের মুক্তির দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, ১৯৭১ সালে যখন চূড়ান্ত বিজয় সমাগত যখন জনগণ বিজয়ের জন্য অপেক্ষা করছে তারা বুদ্ধিজীবী ও শিক্ষকদের হত্যা করেছে কিন্তু তারপরও বিজয় অর্জন করতে পারেননি। তাদের পতন হয়েছে। নব্বইয়ে এরশাদের পতনের প্রাক্কালেও স্বৈরাচার এরশাদ ক্ষমতায় টিকে থাকতে পেশাজীবী নেতা ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মিলনকে হত্যা করেও তার পতন ঠেকাতে পারেনি। সেদিন ২৭ নভেম্বর থেকে স্বৈরাচার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছিল।

আরও বলেন, সাংবাদিকেরা সেদিন থেকে পত্রিকা প্রকাশ বন্ধ করে দিয়েছিল এবং এরশাদের পতন পর্যন্ত তারা পত্রিকা বের করেনি। আজকে এই স্বৈরাচার সরকার তাদের পতনের প্রাক্কালে আবার সেই শিক্ষকের ওপর আক্রমণ শুরু করেছে, তাজমেরী ইসলামকে গ্রেপ্তার করা করা হয়েছে ভয় ধরানোর জন্য। আমরা কোন অবস্থাতেই পিছু হটবো না। আমরা এ সরকারের পতন ঘটাবো এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাজমেরী এস ইসলাম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ সকল রাজবন্দীকে মুক্ত করে আনব ইনশা আল্লাহ।

সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক ও বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুস, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রুকন, ঢাবির অধ্যাপক আক্তার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাঙবাদিক নেতা রাশেদুল হকসহ পেশাজীবী নেতারা।

যে কারণে পুরনো শত্রুর সঙ্গে নির্বাচনে দাঁড়ালেন মৌসুমী

কোন মন্তব্য নেই


২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচন। গত ১২ জানুয়ারি চূড়ান্ত হয়েছে এই নির্বাচনের দুটি প্যানেল। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ।

অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান। তবে এই নির্বাচনে চমক হয়ে এসেছে মিশা-জায়েদের প্যানেলে থেকে মৌসুমীর প্রার্থী হওয়া। কারণ ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদের প্যানেলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। কিন্তু এবার মৌসুমী সেই মিশা-জায়েদের প্যানেল থেকেই কার্যকরী সদস্য পড়ে লড়ছেন। ওমর সানিও সমর্থন দিচ্ছেন এই প্যানেলকে।


এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনের মানুষের মনে কিছু প্রতিক্রিয়াও তৈরি হয়। তবে এফডিসিতে উপস্থিত সাংবাদিকদের কাছে বিষয়টি খোলাসা করেছেন মৌসুমী। প্রিয়দর্শিনী এই নায়িকা বলেন, ‘আমি অনেক শিল্পীদের কাছ থেকে শুনেছি মিশা-জায়েদ অনেক কাজ করেছে। বিগত দিনের সবগুলো কাজই তারা (মিশা-জায়েদ প্যানেল) ভালো করেছে।

আমি তাদের সেই ভালো কাজের সমর্থক হিসেবে এই প্যানেলে দাঁড়িয়েছি। ’


মৌসুমী আরও যোগ করেন, ‘আমাকে অনুরোধ করেছেন বলেই প্রার্থী হয়েছি। এছাড়া বিভেদ করে তো কিছু নাই। আমি চাই সবাই মিলেমিশে থাকি। ’


উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক এই নির্বাচন। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

রাজনীতিতে সহমত সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য: রাষ্ট্রপতি

কোন মন্তব্য নেই

গণতন্ত্রকে বিকশিত করতে হলে পরমত সহিষ্ণুতাসহ রাজনৈতিক দলগুলোকে একে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  রাজনীতিতে সহমত সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য উল্লেখ করে রাজনীতিবিদদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।  

সোমবার গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে পৃথক পৃথক আলোচনায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।  

তিনি বলেন, সুস্থ রাজনীতির বিকাশে দল পরিচালনায় নীতি ও আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।

সোমবার সন্ধ্যায় গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী এবং সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনের দরবার হলে আলোচনায় অংশ নেন। 

সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  জানান, গণতন্ত্রী পার্টি ইসি গঠনে আইন প্রণয়ন এবং সাংবিধানিক কাউন্সিল গঠনসহ আট দফা প্রস্তাবনা দেন রাষ্ট্রপতির কাছে।

অপরদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ হাফেজি এবং মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন। 

সংলাপে তারা একটি নিরপেক্ষ, সক্ষম, শক্তিশালী, দক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠনের  জন্য একটি স্থায়ী আইন  প্রণয়নসহ ছয় দফা প্রস্তাবনা পেশ করেন রাষ্ট্রপতির কাছে।

গণতন্ত্রী পার্টির নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং  নির্বাচনে ধর্মের অপব্যবহার, কালো টাকা, অস্ত্র ও পেশিশক্তির  ব্যবহারকারীদের তাৎক্ষণিক গ্রেফতার ও শাস্তিদানের ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা নির্বাচন কমিশনের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নবীন-প্রবীণের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন।

তারা বলেন, ধর্মবিদ্বেষী, চিহ্নিত দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, অবৈধ সম্পদের অধিকারী, সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত অপরাধী, ঋণখেলাপির সঙ্গে জড়িত পরিবারবর্গকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে হবে।

নেতারা নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলগুলোর সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার প্রস্তাবকে বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক করার প্রস্তাব দেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

 

© all rights reserved
made with by templateszoo