Responsive Ad Slot

Latest

latest

যৌনকর্মীদের কাছে চাঁদা চাওয়ায় বিক্ষোভ

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

/ by DNN24LIVE

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর কর্মীদের কাছে চাঁদা চেয়েছে বলে অভিযোগ উঠেছে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। 

এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার (১৪ডিসেম্বর) দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় বিক্ষোভ করেছে যৌনকর্মীরা। 

দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সমিতির সভানেত্রী ঝুমুর বেগম বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের নাম করে আমাদের প্রতিটি মেয়েকে চিঠি দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। 

তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস আসার পর থেকে আমাদের আয়-রোজগার নেই। আমরা অনেক কষ্ট করে দিনযাপন করছি। নিজেরাই চলতি পারি না, চাঁদা দেব কোথায় থেকে। বাধ্য হয়ে তাই রাস্তায় নেমেছি। প্রশাসনকেও বিষয়টি জানাবো। সুষ্ঠু বিচার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। 

তবে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান। 

তিনি বলেন, যৌনপল্লীর বাসিন্দারা কেন বিক্ষোভ করেছে আমি সঠিক বলতে পারবো না। আমি তাদের কাছে চাঁদা চায়নি। এটা কোনো পক্ষের ষড়যন্ত্র হতে পারে।

আমারসংবাদ

 

Don't Miss
© all rights reserved
made with by templateszoo