Responsive Ad Slot

Latest

latest

কাভার্ডভ্যানের ধাক্কায় পিষ্ট ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

/ by DNN24LIVE

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।  

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সল্টঘোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিফুল ইসলাম (২৬) গোসাইলডাঙ্গা এলাকার মো. ইসলামের ছেলে। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। 

আর আহত সাঈদ একই এলাকার বাসিন্দা কাউছার আলীর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু গাড়িটির চালক পালিয়ে গেছেন।

 

Don't Miss
© all rights reserved
made with by templateszoo