লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, র্যাব ও এর বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের জন্য চরম লজ্জা, উৎকণ্ঠা ও উদ্বেগের।
যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র সম্মেলনে’ ঢাকার আমন্ত্রণ না পাওয়া চরম অসম্মানের ও উৎকণ্ঠার উল্লেখ করে তিনি বলেন, এতে কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক এই সরকারের প্রতি বিশ্বের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এটি বড় বাধা হবে। সে কারণে অভিযুক্তদের অব্যাহতি দিয়ে ‘স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে সত্যতা যাচাই করার আহ্বান জানাই আমরা।