Responsive Ad Slot

Latest

latest

বিএনপি মগজে গুম মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে: কাদের

রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

/ by DNN24LIVE

গুমের ঘটনায় বিএনপি নেতাদের বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো বহন করছে।

শনিবার (১১ ডিসেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে এ অনুরোধ জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল। কিন্তু পরে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিন অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল।

Don't Miss
© all rights reserved
made with by templateszoo