Responsive Ad Slot

Latest

latest

মুক্তির অনুমতি পেলো শাকিব-পূজার ‘গলুই’

শনিবার, ১ জানুয়ারি, ২০২২

/ by DNN24LIVE

দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন আলোচিত চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক। এর আগে এই পরিচালক হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, আরো ভালোবাসবো তোমায়, এক পৃথিবী প্রেম ছবি গুলো নির্মাণ করেছেন। 

এবার হালের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও পূজা চেরীকে কে নিয়ে নির্মাণ করেছেন সরকারি অনুদানপ্রাপ্ত ছবি 'গলুই'। গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে নির্মিত এই সিনেমা আগামী বছর মুক্তি পাবে। সিনেমাটি এরইমধ্যে সেন্সর থেকে কোনো আপত্তি ছাড়াই ছাড়পত্র পেয়েছে। সেইসঙ্গ সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসাও কুড়িয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এস এ হক অলিক। তিনি জানান, ছবিটি মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ছাড়পত্র পেয়েছে। ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুকে ধন্যবাদ জানিয়ে অলিক ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ আনকাট সেন্সর পেল 'গলুই'। সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলো 'গলুই'। সব শিল্পী-কলাকুশলীদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইকে স্বাধীনভাবে গলুই নির্মাণ করতে দেওয়ার জন্য।

ছবিটির গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

Don't Miss
© all rights reserved
made with by templateszoo