Responsive Ad Slot

Latest

latest

আ স ম রবের জাতীয় সরকার গঠনের আহ্বান

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

/ by DNN24LIVE

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলে।

১৯৭১ সালের ২ মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন কারী আ স ম আবদুর রব বলেন, স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি, স্বৈরাচারী-অমানবিক সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার গঠন করা।

তিনি বলেন, ক্ষমতাসীনরা সব লুটে নিয়েছে, স্বাধীন বাংলাদেশের যে মূল্যবোধ, তা লুণ্ঠন হয়েছে। আজ এর বিরুদ্ধে আগামীর বংশধরদের লড়াই করে জনগণের অধিকার, ক্ষমতা, মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার ফিরিয়ে আনতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্ররা নিরাপদ সড়কের দাবি জানিয়েছে, সরকার হাফ ভাড়ার দাবি জানিয়েছে, সরকার বলেছে কার টাকা কাদের দেবে। দেশের জনতার টাকা জনতাকে দেবে।

 

Don't Miss
© all rights reserved
made with by templateszoo