Responsive Ad Slot

Latest

latest

আইভীকে জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

/ by DNN24LIVE

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়। 

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মুঠোফোনে কল করেন।  তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নির্বাচনে সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন। 

এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রার্থী অনেকেই আছেন কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে তাই আমি আইভিকে (সেলিনা হায়াৎ আইভি) দিয়েছি। আইভি নৌকার প্রাথী সবাই নৌকার বিজয়ে কাজ করবেন, এটাই আমি চাই। 

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা হাত নেড়ে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, সদস্য মারুফা আক্তার পপি  প্রমুখ।

Don't Miss
© all rights reserved
made with by templateszoo